২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মণপুরে জয় পেলেন নৌকার আনোয়ারা

যশোরের লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারা খাতুন জয়লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 07:00 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

কামরুজ্জামান বলেন, আনোয়ারা খাতুন ১০ হাজার ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ইউনিয়নের ১৪ হাজার ৮০০ ভোটারের মধ্যে ১০ হাজার ৬৫৮ জন ভোট দিয়েছেন।

আনোয়ারার প্রতিদ্বন্দ্বী অন্য তিন প্রার্থী হলেন - সাবেক চেয়ারম্যান চশমা প্রতীকের কামাল হোসেন ভূঁইয়া, আনারস প্রতীকের আহসান হাবিব ও রজনী গন্ধা প্রতীকের জুলফিক্কার আলী।

এ নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়নি।