কুষ্টিয়ায় নারীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
কুষ্টিয়ার খোকসা উপজেলায় কুপিয়ে ক্ষতবিক্ষত করা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
নিহত শারমিন আক্তার ভানু (৩২) উপজেলার পাইকপাড়া এলাকার হাসান শেখের মেয়ে।
“তাকে পরিকল্পিতভাবে, ঠাণ্ডা মাথায়, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। কুপিয়ে দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
ওসি বজলুর প্রাথমিক তদন্তের বরাতে বলেন, ভানুর স্বামী দেলোয়ার হোসেন আকন সুনামগঞ্জের মাদুস মিয়ার ছেলে। বছর ছয়েক আগে খোকসায় বিয়ে করে তিনি শ্বশ্বরবাড়িতেই থাকতেন।
“পারিবারিক বিরোধের জেরে দেলোয়ার তাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছেন।”
ভানুর পরিবার থানায় অভিযোগ দিয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
