শরীয়তপুরে গাঁজাসহ ২ ‘মাদক বিক্রেতা’ আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
জেলা মাদক নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার বলেন, উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন - কুমিল্লার বুড়িয়াচং এলাকার মুনু মিয়ার ছেলে জামাল হোসেন (২৩) ও আব্দুল মান্নান মিয়ার ছেলে জহির মিয়া (২৫)।
বাবুল বলেন, তারা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনে ব্যাগে করে গাঁজা বহন করছিলেন। গোপন খবর পেয়ে তাদের আটক করা হয়।
“পরে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত জহিরকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। আর জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”
