২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 09:41 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে গোপাল নগর এলাকায় বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত তানিয়া আক্তার (২৫) কমলগঞ্জের পতন ঊষার এলাকার রাসেল আহমেদের স্ত্রী।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে ওসি আবু বকর ছিদ্দিক জানান।