আশুলিয়ায় ইফাদের কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার সাভারের আশুলিয়ায় বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ মাল্টি পোডাক্টস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার ভোর পৌনে ৬টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
