২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেলো বাস চালকের

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ট্রাক চাপায় এক বাস চালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 11:22 AM

Updated : 19 Aug 2022, 01:48 PM

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো.অহিদুজ্জামান জানান, সোমবার রাত দেড়টার দিকে মাহবুব ফিলিং স্টেশনের কাছে ঢাকা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত লিটন (৩৫) ঢাকার কেরানীগঞ্জের টেগুরা এলাকায় আব্দুল মালেকের ছেলে।

ইন্সপেক্টর অহিদুজ্জামান বলেন, লিটন রাস্তার পাশে বাসটি দাঁড় করিয়ে সামনের কাঁচ পরিষ্কার করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।