২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 09:49 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

সোমবার বিকালে উপজেলার চন্দনগাঁতি কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।

নিহত আব্দুর রাজ্জাক (৩২) ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

গুরুতর আহত তার স্ত্রী আলেয়া খাতুনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর নিহতের ভাই আব্দুল মমিন ওরফে লাল চাঁন ও তার ছেলে হামিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

ওসি বলেন, আব্দুর রাজ্জাক ও লালচাঁনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায় বিবাদ হত। সোমবার দুপুরে দুই ভাইয়ের কথাকাটাকাটি হয়।

“এক পর্যায়ে লাল চাঁনের ছেলে হামিদুল লোকজন নিয়ে রাজ্জাকের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।