২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙলবন্দে পুণ্যস্নানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙলবন্দে পুণ্যস্নানে যাওয়ার পথে বাসচাপায় একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 07:02 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরুণ চন্দ্র দাস (৬০) শরীয়তপুর থেকে এসেছিলেন বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার জানিয়েছেন।

একইদিন সকালে লাঙলবন্দের পাষাণকালী ঘাটে চাচার সঙ্গে স্নানে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।

ওসি সাত্তার জানান, অরুণ চন্দ্র দাসসহ ৬০ পুণ্যার্থী শরীয়তপুর থেকে একটি মিনিবাস রিজার্ভ করে লাঙলবন্দে স্নানোৎসবে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় যানজট হলে অরুণসহ কয়েকজন গাড়ি থেকে নেমে রাস্তার পাশে প্রাকৃতিক কাজ সারতে যান।

“পরে হঠাৎ যানবাহন চলাচল শুরু হলে দৌড়ে অন্যরা বাসে উঠতে পারলেও অরুণ তাদের মিনিবাসে উঠতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান ওসি।

পুরনো খবর:

লাঙ্গলবন্দে অষ্টমীর স্নানে নেমে ডুবে শিশুর মৃত্যু