২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সীমান্তে ৫ রোহিঙ্গা আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2018, 05:45 PM

Updated : 19 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের মেইন পিলার ২৮৮/৫১সাব পিলারের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ অনিছুল হক জানান।

আটকরা হলেন মিয়ানমারের আইক্যাপ জেলার মন্ডু থানার খাইঞ্জপাড়া গ্রামের আব্দুল হক (৩৫), একই এলাকার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছা. নুরফাতেমা (২৫), তার ৫ বয়সী ছেলে, কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নুর ফাতেমা (২৬) এবং তার এক বছর বয়সী মেয়ে।

বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার রজনীকান্ত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন।

আটকদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে তিনি জানান।