জন্মদিনে জাতির পিতাকে শ্রদ্ধা ঠাকুরগাঁওয়ে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে ঠাকুরগাঁওয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।
১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
