শার্শায় তিন ইটভাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা
যশোরের শার্শায় নানা অনিয়মের দায়ে তিনটি ইটভাটকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদের পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
ওয়াদুদ বলেন, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম, নিয়ম না মেনে ট্রাক্টর ও ট্রলি দিয়ে ভাটায় মাটি আনা এবং ভাটার ছাড়পত্র নবায়ন না করার দায়ে উলাশী এলাকার একে ব্রিকসকে ও জামতলার বিশ্বাস ব্রিকসকে ৫০ হাজার টাকা করে এবং রিফা ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাস্তার পাশ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে উপজেলার সন্ন্যাসীতলায় তবিবর রহমান ও অশোক কুমারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
