উখিয়ায় আগুনে পুড়ল অন্তত ৩০ দোকান
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি বাজারে আগুন লেগে ত্রিশটির বেশি দোকান পুড়ে গেছে।
উখিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইদ্রিস জানান, উপজেলার শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বাজারে বৃহস্পতিবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো কাঁচা বেড়া এবং টিনের ছাউনি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।
এ ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, একটি ফার্মেসির দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
