২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 07:18 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

নিহত ইফতিখার মুসফিক জয় (১৮) সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার আকরাম হোসেনের ছেলে।

আকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১০টার দিকে মোবাইলে ফোন এলে জয় বাসা থেকে বের হন। মঙ্গলবার সকালে নয়াআঁটি এলাকায় তার কোপানো লাশ মেলে।

জয় ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, জয়কে আওলাদ হোসেন নামে তার এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।

“আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আওলাদসহ তার বন্ধুরা বিরোধের জেরে তাকে হত্যা করেছেন। আওলাদকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমি যতটুকু জানতে পেরেছি জয় পুলিশকে মাঝেমধ্যে তথ্য দিতেন।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।

 লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।