২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়িতে স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামীর ঝুলন্ত লাশ

রাজবাড়ির পাংশা উপজেলায় নিজ বাড়ি থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো স্ত্রীর এবং ঝুলন্ত স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিমল সাহা

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 10:20 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

রোববার মেঘনা খামারপাড়া গ্রামে দেলওয়ার মন্ডল ( ৫৫ ) ও ঝরনা বেগমের (৫০) লাশ পাওয়া যায়। দেলওয়ার ওই এলাকার মৃত শের আলি মন্ডলের ছেলে।

পাংশা থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দেলওয়ারের ঘর থেকে তাদের লাশ উদ্ধার করে।

“ঝরনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দেলওয়ার মণ্ডলকে পাওয়া যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত।”

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, ঝরনা বেগমের সঙ্গে কারো পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

“ধারণা করা হচ্ছে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।”

ওসি জানান, তাদের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে রাবেয়া পাশের বাড়িতে ঘুমিয়ে ছিল। সকালে ঘুম থেকে উঠে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকে।

পরে জানালার ফাঁক দিয়ে তাদের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।