২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা ও গান পাউডার উদ্ধার

দুপক্ষের দ্বন্দ্বের জেরে বোমা হামলায় একজন নিহত হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদরে অভিযান চালিয়ে ১৩টি হাতবোমা ও পাঁচশ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 06:22 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

গড়াইপাড়ার একটি বাঁশবাগানে শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৫ এর কার্যালয় থেকে রোববার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার সুন্দরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বোমার আঘাতে একজন নিহত হয়েছেন।

এর জের ধরে ওই দুই পক্ষ এলাকায় ককটেল, বোমা ও বিস্ফোরক মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ শনিবার রাত সোয়া ১টার দিকে গড়াইপাড়ার একটি বাঁশঝাড়ে অভিযান চালায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গার আলম ও বাবু মাস্টার গ্রুপের বিরোধের জের ধরে শনিবার সকাল ৬টার দিকে স্থানীয় মাদ্রাসা হাটে চায়ের স্টলে বোমা হামলায় গুরুতর আহত হন আইয়ুব আলী। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুরনো খবর:

আধিপত্যের দ্বন্দ্বে বোমা হামলা, নিহত ১