২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের হালুয়াঘাটে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 04:02 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

রোববার দুপুরে উপজেলার বড়বিলা এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান।

নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার শাহের আলী (৫৫), মুক্তাগাছা উপজেলার লাভলী আক্তার (৫০) এবং ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের বাসিন্দা মাহেন্দ্র চালক কামাল হোসেন (৩২)।

আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে আটজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু হয়।