ঢাকা-রংপুর সড়কে ৩৩ কিলোমিটারের দুর্ভোগ
ঢাকা-রংপুর মহাসড়কের বড় একটি অংশজুড়ে খানাখন্দের কারণে যাত্রী দুর্ভোগ ও দুর্ঘটনা বেড়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত মহাসড়কের ৩৩ কিলোমিটার মহাসড়ক যান চলচলের অনুপোযোগী হয়ে পড়েছে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাসার জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, গত মার্চ থেকে চলতি বছরের ১০ মার্চ পর্যন্ত গাইবান্ধায় ৮৮টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন শতাধিক।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার কোথাও কোথাও ইট বিছিয়ে গর্ত ভরাট করা হলেও কোথাও কোথাও রাস্তা দেবে গিয়ে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
পলাশবাড়ী উপজেলার চারমাথা এলাকার ব্যবসায়ী মুকুল মিয়া বলেন, “বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। এতে যানবাহন চলাচলের সময় রাস্তার দুই পাশের দোকানগুলোতে কাদাপানি ছিটকে আসে।”
ট্রাকচালক হিরা মিয়া বলেন, “মহাসড়কের ভাঙাচোরা ও উঁচুনিচু জায়গায় ট্রাকের এক্সেল ও টিউব ভেঙে দুর্ঘটনা ঘটছে। টায়ারে বেশি চাপ পড়ে ফেটে যাচ্ছে। ধীর গতিতে গাড়ি চালানোর কারণে বেড়েছে জ্বালানি খরচ।”
“তবে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে ইতোমধ্যে মহাসড়কের সাত কিলোমিটার অংশে সংস্কার কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।”
