২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২৯ হাজার ইয়াবাসহ দুই নারী আটক  

কক্সবাজার শহরে ২৯ হাজারের বেশি ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে, যাদের মাদক ব্যবসায়ী বলছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 09:17 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের গোলদিঘীর পাড় এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান।

আটকরা হলেন বিদ্যাবালা ধর (৫০) ও কাজলবালা ধর (৩০)।

মেজর রুহুল বলেন, বেচাকেনার জন্য মাদক ব্যবসায়ী চক্রের কয়েক সদস্য কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় অবস্থান করছে খবর পেয়ে গোলদিঘীর পাড়ে একটি বাড়িতে র‌্যাব অভিযান চালায়।

"এ সময় বাড়িটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৯ হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ওই সেই বাড়িতে থাকা দুই নারীকে আটক করা হয়।"

আটক দুইজন সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে এই র‌্যাব কর্মকর্তার ভাষ্য।

তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মেজর রুহুল।