২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় হত্যার আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৭ লাখ টাকা

ভোলার চরফ্যাশনে হত্যা মামলাসহ একাধিক মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 07:00 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

বৃহস্পতিবার শশীভূষণ থানার উত্তর চর মঙ্গল এলাকা থেকে মো. আলাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে শশীভূষণ থানার ওসি হানিফ শিকদার জানান।

আলাউদ্দিন চরফ্যাশনের চরকলমী ইউনিয়নের উত্তর চরমঙ্গল গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

ওসি হানিফ শিকদার জানান, আলাউদ্দিন কয়েক বছর ধরে এলাকায় অপরাধ চালিয়ে আসছিল।

তিনি বলেন, গত বছর ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহজনকভাবে অপি নামের এক বিকাশকর্মীকে পুলিশ পলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে অপি ওই ছিনতাইয়ের ঘটনা আলাউদ্দিনের  নেতৃত্বে ঘটে বলে স্বীকারোক্তি দেন।

“গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়ি থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার হেফাজত থেকে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।”

তার বিরুদ্ধে শশীভূষণ থানায় দুইটি হত্যাসহ অপহরণ, চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।