২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ট্রাক্টর চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 03:06 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

নিহত শাওন (৯) উপজেলার ইদিলপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের লাল মোহন দাসের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টারদিকে উপজেলার গোবিন্দরায় দেবত্তর গ্রামের পাশে পলাশবাড়ী-ইদিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান।

শাওন স্থানীয় দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ওসি বোরহান উদ্দিন বলেন,পলাশবাড়ী-ইদিলপুর সড়ক দিয়ে স্কুলে যাওয়ার পথে একটি ট্রাক্টর শাওনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।  

পরে বিক্ষুদ্ধ জনতা পলাশবাড়ী-ইদিলপুর সড়কে গিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।