ময়মনসিংহে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
ময়মনসিংহে ১১দিন আগে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা আশফাক আল রাফী শাওনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে বলে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শওকত উসমান লিটন জানান।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাওন শহরের চৌরঙ্গী মোড়ের এমএ কদ্দুসের ছেলে। তার বাবা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
যুবলীগ নেতা লিটন বলেন, বৃহস্পতিবার দুপুরে রাজধানী ইবনে সিনা হাসপাতলে শাওনের মৃত্যু হয়। বিকালে শাওনের লাশ ময়মনসিংহের বাড়িতে আনা হবে।
কে বা কারা এবং কিভাবে শাওন গুলিবিদ্ধ হলেন তা নিয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশর ধারনা, অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে।
