২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছাত্রলীগ নেতাকে গুলি

ময়মনসিংহ শহরে এক ছাত্রলীগ নেতাকে গুলি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 03:35 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

শহরের মৃত্যুঞ্জয় স্কুলের সামনে রোববার মধ্যরাতে তিনি গুলিবিদ্ধ হন বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।

গুলিবিদ্ধ আশফাক আল রাফী শাওন (২৮) ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, “শাওনের পেটে দুটি গুলি লেগেছে। সে এখনও পুরোপুরি আশংকামুক্ত নয়।”

অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।

ওসি বলেন, অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে।