গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
গাজীপুর সদরে বড় ধরনের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি স্পিনিং মিলের গুদাম।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী রিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, বুধবার রাত সোয়া ৩টার দিকে বাঘের বাজার এলাকায় মোশারফ নিট কম্পেজিট (স্পিনিং) মিলের একতলা গুদামের শেডে আগুনের সূত্রপাত হয়।
এক পর্যায়ে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
