২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৪ মণ জেলি মেশানো চিংড়ি জব্দ

চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জেলি পুশ করা সাড়ে ১৪ মণ চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 08:48 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

একটি মাইক্রোবাস থেকে মঙ্গলবার ভোরে এগুলো জব্দ করা হয় বলে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার অ. সা. লেফটেন্যান্ট এম জামাল উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপনে খবর পেয়ে সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত তারা এই অভিযান চালান।

“ফেরিতে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে জেলি পুশ করা সাড়ে ১৪ মণ চিংড়ি জব্দ করা হয়। এর বাজারদর সাড়ে চার লাখ টাকার বেশি।”

কোস্টগার্ড চিংড়ির মালিক বা মাইক্রোবাসের চালককে ধরতে পারেনি।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশ করা মাছ পরিবহন ও বিক্রি বন্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা জামাল উদ্দিন।