২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী-শিশুসহ ৪১ জন আটক

অবৈধ প‌থে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে চার ভারতীয়সহ ৪১  জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 03:42 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, মঙ্গলবার সকালে পুটখালি থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১৭জন পুরুষ, ২১ জন নারী ও তিন শিশু।

এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি বলে জানান তিনি।

তারিকুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধপ‌থে বেশ‌ কিছু নারী-পুরুষ ভারত থেকে ফিরছে খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান তিনি।

বেনপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, আটকদের মধ্যে চারজন ভারতীয় এবং অন্যরা বাংলাদেশি।

“তারা বিভিন্ন সময়ে চিকিৎস্যা, ভ্রমণ ও কাজের সন্ধানে ভারতে যায়। অবৈধ পথে ফেরার সময় বিজিবি তাদেরকে আটক করেছে। তাদেরকে যশোর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।”

আটক চার ভারতীয় হলেন আশুতা শিকদার, শুয়োনিতা শিকদার, সুনীল মজুমদার ও বকুল মজুমদার। তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও বর্ধমান জেলায়।

অন্যদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, ফরিদপুর ও বরিশালের বিভিন্ন এলাকায়।