২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় এসে চট্টগ্রামের ব্যবসায়ী নিখোঁজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এসে চট্টগ্রামের এক কাপড় ব্যবসায়ী নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 12:04 AM

Updated : 19 Aug 2022, 01:42 PM

শুক্রবার সকালে নারাণগঞ্জ সদরের ফতুল্লার সস্তাপুর থেকে মাহবুবুর রহমান (৩৫) নিখোঁজ হন উল্লেখ করে তার ভায়রা আনোয়ার হোসেন থানায় জিডি করেন।  

রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় এই সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

মাহবুবুর রহমান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামঈয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামের ইসমাঈল মুন্সীর ছেলে। তিনি চট্টগ্রামে ব্যবসা করেন।

জিডিতে আনোয়ার হোসেন উল্লেখ করেন, নিখোঁজ মাহবুবুর রহমান তার বড় ভায়রা। তিনি চট্টগ্রাম ফ্রি পোর্ট এলাকায় বসবাস করেন এবং সেখানে কাপড়ের ব্যবসা করেন।

তিনি জিডিতে বলেন, মাঝে মাঝে তিনি সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় এসে তার বাড়িতে থাকেন এবং পরদিন পাইকারী কাপড় কিনে চট্টগ্রাম চলে যান।

জিডিতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার মাহবুবুর রহমান তার বাসায় আসেন। রাতে থেকে পরদিন সকাল সাড়ে ৮টায় কাপড় ক্রয়ের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তার সঙ্গে কাপড় ক্রয়ের বেশ কিছু টাকা ছিল। তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া গেলেও ফোন রিসিভ করছে না বলে আনোয়ার জানান।

ওসি বলেন, তার খোঁজে পুলিশ কাজ করছে। কী কারণে তিনি নিখোঁজ হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।