২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আটক

নারায়ণগঞ্জে একটি ওষুধের দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 12:08 AM

Updated : 19 Aug 2022, 01:42 PM

সদর মডেল থানার এসআই নওশেদ আলী জানান, শনিবার রাতে শহরের ডন চেম্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল নরসিংদীর রায়পুরা উপজেলার জসিম উদ্দিনের ছেলে।

এসআই নওশেদ বলেন, রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আল মদিনা নামের একটি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্সসহ মেয়াদ-উত্তীর্ণ ওষুধ সম্পর্কে জানতে চান।

“দোকানি মিজানুর রহমান মানিক উত্তর দিতে ব্যর্থ হলে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন রাসেল। দোকানি টাকা দিতে অনীহা জানালে দেন-দরবারে পাঁচ হাজার টাকায় রাজি হন রাসেল। টাকা নেওয়ার পর রশিদ চাইলে রাসেল তা দিতে পারেননি। তখন স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।”

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসআই নওশেদ।