২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউিট

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুকের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে আন্তর্জাতিক রবীন্দ্র গবষেণা ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 08:10 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

শনিবার দুপুরে ইনস্টিটিউট চত্বরে একাডেমিক ভবন নির্মাণের ফলক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববদ্যিালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক রবীন্দ্র গবষেণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, রবীন্দ্র গবেষক অধ্যাপক ফজলুল হক ও মুক্তিযোদ্ধা আলী রেজা প্রমুখ।

আব্দুস সোবহান বলেন, “বিশ্ব কবি ছিলেন মানবতার কবি, তার গল্প, কবিতা ও জীবন দর্শন সর্ম্পকে নিবিড়ভাবে জানতে এই গবেষণা ইনস্টিটিউট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।”

সবকিছু ঠিক মত সম্পন্ন হলে আগামী তিন বছরের মধ্যে ইনস্টিটিউটটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণসহ আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানান তিনি।

ইসরাফিল আলম বলেন, নওগাঁর জনমানুষের দাবি ছিল পতিসরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। সেটি নানা কারণে না হওয়ায় এখানে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট হচ্ছে।