২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকনিকের মাইক্রোবাস দুর্ঘটনায়, নিহত ৪

পিকনিকে যাওয়ার সময় বান্দরবানের লামায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন ছয়জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 09:44 AM

Updated : 08 Apr 2022, 06:00 PM

শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

নিহতরা হলেন কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাতিমুরার গফুর মিয়ার ছেলে হারুনর রশীদ (১৬), একই এলাকার মীর আহাম্মদের ছেলে সাহাব উদ্দিন (১৮), রাজপালংয়ের দরগাহপাড়ার বাদশা মিয়ার ছেলে আলী আকবর (১৯) এবং কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর খুনিয়াপালংয়ের শামসুল আলমের ছেলে জয়নাল আবেদীন (২৫)।

রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেন।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বখতিয়ার বলেন, উখিয়া থেকে কয়েকজন বন্ধু একটি মাইক্রোবাসে করে পিকনিকে বান্দরবান যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে আজিজনগর এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

"এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ছয় জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। হতাহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী।"

লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানান ওসি।