২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে জমির বিরোধে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমির বিরোধের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত পাঁচজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 08:51 AM

Updated : 08 Apr 2022, 06:00 PM

শনিবার সকাল ৬টায় কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুলাল মিয়া (৪৫) ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

আহত পাঁচজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।ম তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার জানান, একটি কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মুসলিম মিয়া ও বসু মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

“এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে মুসলিম মিয়ার পক্ষের দুলাল মিয়া মারা যান।”

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।