২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গোয়ালে আগুন দিয়ে গরু মারার অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলায় দুটি গোয়াল ঘরে আগুন দিয়ে ১০টি গবাদিপশু পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 08:20 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

মধুখালী থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার রায়পুর ইউনিয়নের বক্সিপুর গ্রামে রমেশ দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

রমেশের ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল দাস বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে গরু-ছাগল হঠাৎ ডাকাডাকি শুরু করে। বাড়ির লোকজন ঘুম থেকে উঠে দেখেন দুটি গোয়ালের চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে।

“বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো কারণে আগুন লাগলে একসঙ্গে দুটি ঘরের চরদিকে আগুন ধরার কথা না। ধারণা করছি কেউ শত্রুতা করে আগুন দিয়েছে।”

মধুধালী ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিভিয়েছে জানিয়ে তিনি বলেন, ততক্ষণে দুটি টিনের গোয়ালসহ পাঁচটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে যায়। এছাড়া গোয়ালে প্রায় ২০ হাজার টাকার পশুখাবার ভুসিমাল ইত্যাদি ছিল। সব পুড়ে গেছে।

“এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ওসি মিজানুর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।

খবর পেয়ে মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজার রহমান মোল্লা, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরর্শেদ রহমান ওরফে লিমন শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।