টঙ্গীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফারুক হোসেন ওরফে ওমর ফারুক (৩৫) টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
তবে তিনি প্রতিপক্ষের নাম-পরিচয় বলেননি।
নিহতের শ্যালিকা গাজীপুর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার তাকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনিও প্রতিপক্ষের নাম-পরিচয় বলেননি।
এলাকাবাসী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেইট এলাকার হকারদের কাছ থেকে ফারুক ও তার লোকজন চাঁদা আদায় করছিলেন। বৃহস্পতিবার বিকালে হকাররা চাঁদা দিতে অস্বীকার করেন। পরে প্রতিপক্ষ ও হকারদের সঙ্গে সংঘর্ষ হয়।
পরিদর্শক হাসানুজ্জামান বলেন, খুনি ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
