২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হাতকড়াসহ আসামির পলায়ন

রাজশাহীর আদালত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 04:44 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে আদালত চত্বর থেকে ওই আসামি পালিয়ে যায় বলে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।

পালাতক ইব্রাহিম মার্সালেরর বাড়ি নগরের শিরোইল এলাকায়।

ওসি হাফিজুর বলেন, বোয়ালিয়া থানা পুলিশ মার্সালকে সোমবার রাতে সন্দেভাজন হিসেবে আটক করে। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ মার্সাল পালিয়ে যায়।

তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।