২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সাভার উপজেলায় বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 03:47 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

সোমবার দুপুরে উপজেলার সোবাহানবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার এসআই আবুল কাসেম জানান।

নিহত হাসিনা বেগমের (২৮) বাড়ি দিনাজপুর জেলার খাঁনসামা থানার টংগুয়া গ্রামে। সোবাহানবাগের একটি বাড়িতে স্বামী আহসান হাবিবের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। 

এসআই আবুল কাসেম বলেন, হাসিনাকে ঘরের একটি জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে হাসিনার লাশ উদ্ধার করে।

নিহতের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

এসআই বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।