২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণে দুই জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় তিন বছর আগে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 02:06 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাম্মুদুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর এলাকার নাজমুল ও আজম ওরফে সাগর। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালে ২৮ অগাস্ট নন্দলালপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে নাজমুল ঘুরতে নিয়ে নিয়ে যাওয়ার কথা বলে শহরের কোর্টপাড়ার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে নাজমুল ও তার বন্ধু সাগর মেয়েটিকে ধর্ষণ করেন।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে নাজমুল ও সাগারের নামে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৩ অক্টোবর পুলিশ তাদের নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।