২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কারচাপায় শিশু নিহত

গোপালগঞ্জে প্রাইভেটকারের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 01:58 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা।

মৃত জিহাদ (৭) মুকসুদপুর উপজেলার ফারুক খান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। একই উপজেলার কুলকোনা গ্রামের হোসেনের ছেলে সে।

ওসি পাশা বলেন, রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার জিহাদকে  চাপা দিয়ে চরে যায়। এ সময় স্থানীয়রা তাকে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসক মৃত ঘোষণা করেন।