২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে কভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তার পারাপারে সময় কভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের প্রাণ গেছে।   

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 12:54 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো.হোসেন সরকার জানান, উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ সংলগ্ন এলাকার ঢাকা- সিলেট মহাসড়কে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহাব ভূঁইয়ার (৭০) বাড়ি পূর্ব কুট্টাপাড়া গ্রামে।

ওসি হোসেন বলেন, মহাসড়ক পারাপারের সময় সিলেটমুখী একটি কভার্ডভ্যান ওয়াহাবকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরে কভার্ডভ্যানসহ চালককে আটক করা হয় বলে জানান তিনি।