২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে ক‌য়েক‌টি ঝুট গুদা‌মে আগুন লেগেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 09:27 AM

Updated : 11 Oct 2022, 12:08 PM

জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জা‌কির হো‌সেন জানান, রোববার সকালে লাগা এ আগুন নিয়ন্ত্রণে জয়‌দেবপুর ও কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের পাঁচটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, সকাল ৭টার দিকে কোনাবাড়ীর সে‌লিম ও সালামের ক‌য়েক‌টি ঝুট গুদা‌মে আগুন লা‌গে। আগুন লাগার কারণ ও কেউ হতাহতের খবর পাওয়া যায়‌নি।