২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জাপা কার্যালয়ে ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2018, 09:44 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

শনিবার সন্ধ্যায় শহরের রেলস্টেশন এলাকায় দলীয় কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান।

এসময় হামলাকারীরা কার্যালয়ের বিভিন্ন দরজা জানালা ভাংচুর ও ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় হঠাৎ কয়েকজন লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কার্যালয়ের দুটি জানালা, দরজা ভাংচুর করে এবং বিভিন্ন ব্যানার ও পোস্টার ছিঁড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. জিয়াউল হক মৃধা বলেন, হঠাৎ কে বা কারা, কেন দলীয় কার্যালয়ে হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শক জিয়াউল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।