নওগাঁয় ট্রেনের ছাদ থেকে পড়া আরও একজনের মৃত্যু
নওগাঁর রানীনগর রেলস্টশনে ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি আকবর আলী জানান, বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আরিফ হোসেন (৩৫) ছিলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মুকিমপুর গ্রামের বাসিন্দা।
বুধবার ভোরে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে রানীনগর রেলস্টেশনে ওভারব্রিজের ধাক্কায় নিচে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত আরও পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
