২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদে ভ্রমণ, নওগাঁয় প্রাণ গেল ৪ জনের

নওগাঁর রানীনগর স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও পাঁচজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2018, 08:48 AM

Updated : 11 Oct 2022, 12:08 PM

বুধবার ভোরে রানীনগরে রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে সান্তাহার জিআরপি থানার ওসি আকবর হোসেন এ কথা জানান।

নিহতরা হলেন-দিনাজপুরের চিরিরবন্দরের বড়হাসিমপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২২), পার্বতীপুরের চৈতাপাড়া গ্রামের মুনির হোসেন (২২), নওগাঁর সাপাহারের মালিপুর গ্রামের আমিনুল ইসলাম বুলবুল (২৯) ও পঞ্চগড়ের বোদা উপজেলার আপেল মাহমুদ (২৬)।

নিহতরা সবাই ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আহতদের নাম জানা যায়নি  তাদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আকবর, ভোর সাড়ে ৪টার দিক ঢাকা থেকে দিনাজপুরগামী ‘দ্রুতযান একপ্রেস’ ট্রেনের ছাদ থাকা ছয় যাত্রী রানীনগরে স্টেশনের সামনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এসময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সান্তাহার জিআরপি থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতলে পৌঁছে দেয় বলে জানান তিনি।