২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী পৌরমেয়রকে চাঁদা চেয়ে হুমকির অভিযোগ

ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনের কাছে কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 06:25 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

পৌরসভা চত্বরে সোমবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে এই হৃমকি দেওয়া হয়।

“নিজেকে রাজীব নামে পরিচয় দিয়ে সে আমার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। না দিলে এক মাসের মধ্যে হত্যার হুমকি দেয়।”

ওই দিন তিনি ঢাকায় থাকায় পল্টন থানায় জিডি করেন জানিয়ে বলেন, “জিডি করার পর ওই নম্বর থেকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে চলাফেরা ও জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছি।”

জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল সংবাদ সম্মেলনে ছিলেন।