২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 03:46 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভেড়ামারা উপজেলার রায়টাঘাট এলাকার গোলাম সরোয়ার (৪০), পান্না সরদার (৩৮) ও আহাদ প্রামানিক (৪৫)।

রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১০ সালের ৭ জুলাই আসামিরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকার পদ্মা নদীতে বালি বোঝাই একটি নৌকায় চাঁদা দাবি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব অভিযান চালিয়ে ১০ রাউন্ড গুলি, তিনটি এলজি ও নৌকাটি জব্দ করে।

এ ঘটনায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের পক্ষ থেকে ভেড়ামারা থানা অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।