ঈশ্বরগঞ্জে যুবলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
কমিটি গঠনের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলায় যুবলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মোড়ে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানিয়েছেন।
আহতদের মধ্যে দেলোয়ার জাহান মামুন ও সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি করেছে।
“অপরদিকে সাবেক কমিটির আহ্বায়ক মতিউর রহমানের নেতৃত্বে তার সমর্থকরা আরেকটি মিছিল বের করেন।”
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
সংঘর্ষ চলাকালে রাস্তায় টাঙানো বঙ্গবন্ধুর একটি ছবি ভাংচুর করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন কমিটির লোকজন ছবিটি ভাংচুর করে তাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সাবেক কমিটির নেতারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সরকারি বাসভবনে হামলা চালিয়েছে। তারা জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও বেশকটি মোটরসাইকেল ভাংচুর করে।
