২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপত্রের সেট পরিবর্তন করায় শিক্ষকসহ বহিষ্কার ২৭

চলসি এসএসসির রসায়ন বিজ্ঞান পরীক্ষার সেট কোড জালিয়াতির অভিযোগে নয় শিক্ষক ও ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়ায় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 06:53 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

বৃহস্পতিবার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তারে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল।

কেন্দ্র সচিব ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আফরোজ জানান, রসায়ন বিষয়ের নৈর্ব্যক্তিক উত্তরপত্রের সেট কোড জালিয়াতির অভিযোগে কেন্দ্রের ১০৯ নম্বর কক্ষ থেকে তিন শিক্ষার্থী, ১১০ নম্বর কক্ষ থেকে চারজন ও ১১১ নম্বর থেকে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ওই তিন কক্ষে পরিদর্শকের দায়িত্বে থাকা নয় শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন ছতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহি উদ্দিন, শফি উদ্দিন, বাবুল হোসেন, কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আলী, বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নূর আমিন, বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ার আলী ও মেজবাউল হক।