২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৬৪ লাখ `হুণ্ডির' টাকাসহ আটক ১ 

যশোরের বেনাপোলে হুণ্ডির ৬৪ লাখ টাকাসহ এক জনকে আটক করেছে বিজিবি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 10:49 AM

Updated : 08 Apr 2022, 05:55 PM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে তাকে আটক ‌করা হয়।

আটক বাবু মিয়া (৪৩) শার্শা উপজেলার সর্বাংহুদা গ্রামের রমজান আলির ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, হুন্ডির বিপুল পরিমান একটি চালান ভারত থেকে পাচার করে আনা হচ্ছে খবর পেয়ে বিজিবির একটি টহলদল রঘুনাথপুর সীমান্তে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় একটি বস্তাসহ বিজিবির সদস্যরা বাবুকে আটক করে।

“পরে ওই বস্তায় তল্লাশি চালিয়ে ৬৪ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়।”

উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।