২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ২ দোকান

গাজীপুরের কালীগঞ্জে আগুনে পুড়ে গেছে দুই মুদির দোকান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 09:32 AM

Updated : 19 Aug 2022, 01:36 PM

কালীগঞ্জ ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, সোমবার রাত সাড়ে ১০টার পর উপজেলার বায়েরদিয়া বাজারে পাইকারী দুইটি মুদি দোকানের এ ঘটনায় তবে কেউ হতাহত হননি।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আলমগীরের পাইকারী মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের মুনসুর আলীর দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

আগুনে ওই দুই দোকান ও মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে এবং প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা সাত্তার জানান।