২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় মিলেছে কেরানীগঞ্জের অজ্ঞাত লাশের

ঢাকার কেরানীগঞ্জে একদিন আগে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবক লাশটি স্থানীয় মসজিদের ইমামের বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 10:02 AM

Updated : 19 Aug 2022, 01:35 PM

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. আলাউদ্দিন জানান, নিহত ইমামের মা রাবেয়া খাতুন বাদী হয়ে রোববার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই যুবকের নাম মো. আলমগীর হোসেন (৩৬)। হবিগঞ্জ সদরের রাজিউরা গ্রামের মো. রাজু মিয়ার ছেলে । কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী দক্ষিণপাড়া এলাকার মাদবর বাড়ি জামে মসজিদে ইমামতি করতেন আলমগীর।

শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার মেঝে থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআই আলাউদ্দিন বলেন, প্রথম স্ত্রীর কথা গোপন করে আলমগীর বটতলী বিধবা নাসরিন আক্তারকে ২০১৪ সালে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নাসরিনের তিনটি সন্তান রয়েছে। তার মধ্যে মামুন নামে এক ছেলে লন্ডন প্রবাসী।

“২০১৫ সালে আলমগীরকে মাদ্রাসা করার জন্য জায়গা দেওয়ার কথা বলে স্টাম্প করে তিন লাখ টাকা নেন নাসরিন। এরপর নাসরিন আলমগীরের প্রথম স্ত্রী কথা জানতে পারে। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীর ছেলে মামুন বিদেশ থেকে দেশে এসে আলমগীর হবিগঞ্জ চলে যায়।

“পরে আলমগীর নাসরিনের ওই তিন লাখ টাকা ফেরত চায়। গত বৃহস্পতিবার মামুন কৌশলে আলমগীরকে কেরানীগঞ্জে নিয়ে আসে এবং মামুন ও অজ্ঞাত আলমগীরকে পিটিয়ে হত্যা করে।”

এসআই আলাউদ্দিন বলেন, মামলার পর এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।

পুরনো খবর:

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ