নোয়াখালী ও ধামরাইয়ে সড়কের পাশে দুই লাশ
নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্রের ও সাভারের ধামরাই থেকে এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ ও ধামরাই থানার ওসি রিজাউল হক এ কথা জানান।
মৃতরা হলেন- সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোরশেদ আলমের ছেলে মো. আবু শাখের শাহিন এবং মানিকগঞ্জের সাটুরিয়ার বাঙ্গাবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিষ্টি ব্যবসায়ী আজিজুর রহমান (৪৫)।
শাহিন কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ জানান, সকালে সড়কের পাশে ধানক্ষেত থেকে স্থানীয়দের দেওয়া খবরে শাহিনের লাশ ও ধামরাই উপজেলার চৌহাটি ইউনিয়ের দ্বিমুকী বাজার এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে আজিজুর লাশ উদ্ধার করা হয়।
স্কুলছাত্র ও মিষ্টি ব্যবসায়ীর মৃত্যুর কারণ জানতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
