২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ভিক্ষাবৃত্তির কারণে কারাদণ্ড

মাগুরায় পুনর্বাসনের ব্যবস্থা করা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি চালিয়ে যাওয়ায় জেলা ভিক্ষুক সমিতির সভাপতি আবুল কালাম আজাদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 11:02 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, মাগুরা জেলাকে ভিক্ষুকমুক্ত করতে সরকারিভাবে নানা ধরনের পুনর্বাসন প্রক্রিয়া চালানো হচ্ছে।

“পাকা বাড়ি ও অনেক টাকা-পয়সার মালিক হওয়া সত্ত্বেও আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন ভিক্ষাবৃত্তি করে গণ-উপদ্রব সৃষ্টি করছেন। এ কারণে বৃহস্পতিবার দুপুরে ভিক্ষুক সমিতির সভাপতি আজাদসহ ১০ ভিক্ষুককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারে আজাদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

অন্যদের ভিক্ষাবৃত্তি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।